শুদ্ধস্বর ডটকম চতুষ্কোণের অতিথি

নতুন রুপে করোনা, করোনার এই মন্দা অর্থনীতির সময়কালে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দুর্ভোগ, সাধারণ জনমানুষের ইচ্ছা- আকাঙ্ক্ষা, সুবিধা- অসুবিধা, বাংলাদেশ সরকারের করোনা প্রতিরোধের কার্যক্রম এবং বাংলাদেশের বৃহৎ শিল্প গার্মেন্টস শিল্পের শ্রমিক- কর্মচারীদের চাহিদা, পাওয়া- না পাওয়া এবং ভোগান্তি নিয়ে বিষদ আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন- সভাপতি ও জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি সালেহা ইসলাম (সান্তনা), সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন- সভাপতি, বাংলাদেশ লেবার কংগ্রেস- সাধারণ সম্পাদক ও আওয়াজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা- নাজমা আক্তার এবং গার্মেন্টস শ্রমিক ঐক্যফোরাম- সভাপতি ও গণতান্ত্রিক বিল্পবী পার্টি-  সাধারণ সম্পাদক- মোশরেফা মীশু ।

চতুষ্কোণ অনুষ্ঠানটি ১৭-০৭-২১ তারিখ শনিবার ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টা, বাংলাদেশ সময় রাত ১০ : ০০ টায় শুরু হবে। চতুষ্কোণ অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.