ভারতে পর্যাপ্ততার ওপর নির্ভর করবে বাংলাদেশকে টিকা দেওয়া: হাইকমিশনার

বাংলাদেশকে টিকা দেয়ার বিষয়ে আলোচনা করতে গত ১৮ জুলাই ভারতের দিল্লিতে গিয়েছিলেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাই স্বামী।

তবে আজ শুক্রবার বাংলাদেশে ফিরে টিকা প্রাপ্তির সময়ক্ষণ বিষয়ে নিশ্চিত করে তিনি কিছু বলতে পারেননি।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কভিডের এই সময়ে আমরা আমাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের পরিস্থিতি উন্নিতির দিকে। আমাদের টিকার উৎপাদনও বেড়েছে। ভারতে পর্যাপ্ত পরিমাণ টিকা থাকার পরই আমারা বাংলাদেশকে সরবরাহ করতে পারবো। কারণ বাংলাদেশ আমাদের প্রতিবেশি বন্ধুত্বপূর্ণ দেশ।

তিনি আরো বলেন, বাংলাদেশ-ভারত দুই দেশের ব্যবসা বাণিজ্য বেড়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দুই দেশের ব্যবসা বাণিজ্য আরো বাড়বে।

ফেরার পথে হাইকমিশনারের সঙ্গে তার স্ত্রী সঙ্গীতা দুরাই স্বামীসহ স্বজনরা ছিলেন। আখাউড়া স্থলবন্দরে দু’দেশের শূন্য রেখায় ভারতীয় হাই কমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.