ব্রুনাইয়ের সুলতানকে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠালেন প্রধানমন্ত্রী

শুভেচ্ছা উপহার হিসেবে ব্রুনাই দারুসসালাম-এর সুলতান হাজি হাসসান আল-বলকিয়াহ মু’ইযযুদ্দিন ওয়াদ দৌলাহ ইবন সুলতান ওমর আলি সাইফুদ্দিন সা’দুল খাইরি ওয়াদ্দিনের জন্য ১ হাজার কেজি ‘হাড়িভাঙ্গিা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রুনাই অবস্থিত বাংলাদেশের মিশন এক বার্তায় নিশ্চিত করেছেন এই তথ্য।

বার্তায় বলা হয়েছে, ২৪ জুলাই উপহারের আমগুলো বাংলাদেশ হাইকমিশন ব্রুনাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে। এরপর উপহারের আমগুলো সরাসরি দেশটির সুলতানের প্রাসাদ ইস্তানা নুরুল ইমানে নেয়া হয়।

এর আগে ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর জন্যও উপহার হিসেবে ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.