ফের করোনায় আক্রান্ত এমপি আবু জাহির

হবিগঞ্জে আবারও করোনায় আক্রান্ত হয়েছেন সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। শুক্রবার তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গত বছরের ২৭ অক্টোবর তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। এরপর সারাদেশে করোনার ভ্যাকসিন উদ্বোধনের সময় সর্বপ্রথম তিনি হবিগঞ্জে ভ্যাকসিন গ্রহণ করে এর উদ্বোধন করেন।

এবার নিয়ে তিনি দ্বিতীয়বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারি সুদ্বীপ দাশ।

তিনি জানান, বৃহস্পতিবার এমপি আবু জাহির ঢাকায় নমুনা দেন। শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.