প্যারিসে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর স্মরণ সভা

গত ২৫ জুলাই ২০২১ রবিবার, প্যারিসের ব্যাস্ততম এলাকা (Gare du Nord) ক্যাফে রয়াল রেস্টুরেন্টে বাংলাদেশের প্রবীণ বাম রাজনৈতিক ব্যাক্তিত্ব, আজীবন বিপ্লবী এবং বাসদ (মার্কসবাদী) প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী স্মরণে, ফরাসী দেশে বসবাসরত সকল প্রগতিমনা বন্ধুজন এবং প্রগতিশীল ব্যাক্তিবর্গদের পক্ষ থেকে এক স্মরণ সভার আয়োজন করা হয়। প্রাক্তন ছাত্রফ্রন্ট কর্মী এবং উদীচী ফ্রান্স সংসদের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন হাওলাদার এর পরিচালনায় সভায় সাভাপতিত্ব করেন আশির দশকের সাবেক ছাত্র নেতা এবং বাংলাদেশের গনতান্ত্রিক পার্টি – বাগপা’র চেয়ারম্যান এডভোকেট কাজী আবদুল্লাহ-আল-মামুন। শুরুতেই এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে কমরেড মুবিনুল হায়দার এবং সম্প্রতি ক্যান্সারে প্রয়াত প্রাক্তন ছাত্রফ্রন্ট কর্মী বাসবী বড়ুয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

 

স্মরণ সভায় স্থানীয় ব্যাক্তিবর্গের স্মৃতিচারণের পাশাপাশি ভিডিও কনফেরেন্সের মাধ্যমে স্মৃতিচারণ শ্রদ্ধা জানান করেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী, বাসদ (মার্কসবাদী)’র ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক, বাসদ(মার্কসবাদী)’র কেন্দ্রীয় নির্বাহী ফোরাম সদস্য মোস্তফা ফারুক, প্রাক্তন বাসদ নেতা খন্দকার মিজানুর রহমান বাবলু। স্মরণ সভায় স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফ্রান্স শাখার সম্পাদক আহাম্মেদ আলী দুলাল, যুব ইউনিয়ন ফ্রান্স শাখার সহ সভাপতি রহমত উল্লাহ চৌধুরী সুজন, বাসদ সমর্থক ফোরাম ফ্রান্স সাখার সমন্বয়ক মাসুক মিয়া মামুন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক জুয়েল দাস রায় লেনিন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফ্রান্স শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম, বাম ও প্রগতিশীল ব্যাক্তিত্ব পিয়াল রহমান ও পিটু মাসুদ প্রমূখ। বক্তারা বলেন, মবিনুল হায়দার চৌধুরী এমনি সময় আমাদের ছেড়ে গেলেন যখন বাংলাদেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষ সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের স্বার্থরক্ষাকারী বর্তমান ক্ষমতাশীন আওয়ামী ফ্যাসিবাদী ও স্বৈচার বিরোধী গনতান্ত্রিক ও শোষনমুক্ত সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে সংগ্রামে লিপ্ত। আজীবন সংগ্রামী নেতা, স্বশিক্ষিত চির কুমার, যিনি তার ব্যক্তি সত্বা পার্টির মাধ্যমে জনগনের সাথে সম্পৃক্ত করতে পেরেছিলেন, পেরেছিলেন ব্যক্তি সম্পত্তিকে পার্টি সম্পত্তিতে রপান্তরিত করতে। অল্প বয়েসে তিনি তার ভাইয়ের কাছে ভারতে চলে যান। সেখানে তিনি ভারতের এসইউসিআই এর প্রতিষ্ঠাতা কমিউনিস্ট কমরেড শিবদাষ ঘোষের সান্নিদ্ধে থেকে রাজনৈতিক সংস্কৃতি হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে তার অর্জিত জ্ঞান নিয়ে তিনি বাংলাদেশে ফিরেন ১৯৭২ সনে। প্রথমে তিনি জাসদের নেতৃবৃন্দের সাথে শিবদাষ ঘোষের রাজনৈতিক লাইন ও চিন্তাধারা নিয়ে ব্যাপক আলোচনা চলিয়ে ১৯৮০ জাসদ-এর একাংশের উদ্যোগে বাসদ গঠনের অন্যতম কারিগর ছিলেন। ২০১৩ সালে তিনি জাসদ (মার্কসবাদী)-এর প্রতিষ্ঠা সাধারন সম্পাদকের দায়িত্ব গ্রহন করেন এবং মৃত্যুঅবাধি তিনি এই দায়িত্ব পালন করে গিয়েছেন। উনার রাজনৈতিক বর্নাঢ্য জীবনে তিনি ভিন্নমত পোষনকারীদের সাথেও সুমধুর সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।

 

কমরেড হায়দার, উনার জীবদ্দশায় আন্তর্জাতিক রাজনৈতিক যোগাযোগ রক্ষার্থে ইউরোপের অন্যান্য দেশসহ ছয়বার ফরাসী দেশ ভ্রমন করেছিলেন। ফরাসী দেশে অবস্থারন বাংলাদেশের প্রগতিশীল বাম ধারার বিভিন্ন রাজনীতির কর্মী ও নেতৃবৃন্দ উনার স্মরণ সভায় উপস্থিত হয়ে উনার মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর শ্রদ্ধা জানান।

প্যারিস থেকে রাকিবুল ইসলাম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.