পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ৩০, আহত ৪৭

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার পাঞ্জাবের দেরা গাজি খান জেলায় এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৪৭ জন।

পুলিশ জানায়, পরিবারের সাথে ঈদ উদযাপন করতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলো তারা। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর। মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

পাকিস্তানের প্রত্যন্ত এলাকায় রাস্তাঘাটের অবস্থা ভাল না হওয়ায় এবং মানুষ ট্রাফিক নিয়ম না মানায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

গেলো মাসে সিন্ধু প্রদেশে একটি ট্রেন দুর্ঘটনায় ৫৬ জন নিহত হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.