ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি), প্রবীন রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
আজ মঙ্গলবার সকালে কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাসায় তিনি মারা যান।
আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। পারিবারিকভাবে জানানো হয়েছে মৃত্যুর আগে ডায়াবেটিস লেভেল জিরো ও অত্যাধিক অ্যাসিডিটি হয়েছিল। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার পৌর চেয়ারম্যান এবং ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে নির্বাচিত হন। এছাড়া ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছিলেন।

