দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের আলোচিত দম্পতি অভিনেতা আমির খান ও নির্মাতা কিরণ রাও। শনিবার (৩ জুলাই) এমন সিদ্ধান্তের কথা জানান।
এদিকে তাদের বিচ্ছেদের খবর শুনে বিস্মিত হয়েছেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত।
ফটো সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই অভিনেত্রী জানান, ‘কারও বিচ্ছেদের খবর শুনলে আমি খুব দুঃখ পাই। আমিরজি আমি এখনো কুমারী, আমার বিষয়ে কী ভাবছেন?’
তিনি আরো বলেন, ‘আমার বিয়েই হচ্ছে না আর মানুষের বিচ্ছেদ হচ্ছে। কেউ আমার জন্য পাত্র খুঁজে আনুন।’
প্রসঙ্গত, আশুতোষ গোয়ারিকড় পরিচালিত সাড়া জাগানো ‘লগান’ সিনেমার সেটে আমির ও কিরণের পরিচয়। পরবর্তী সময়ে তাদের প্রেম ও বিয়ে হয়।

