( একশত পঁচানব্বই)
ঘটনা জানা ও বুঝার জন্য কোন কোন সময় অন্ধকারেও ঢিল ছুড়তে হয়।
( একশত ছিয়ানব্বই)
সমাজে সবাই নৈতিক ও মুল্যবোধ নির্ভর জীবন-যাপন করবে এটা যেমন বাস্তবতা নয় তেমনি সবাই নেতিবাচক জীবন ধারাকে পছন্দ ও অনুসরন করবে সেটাও বাস্তবতা নয়।
( একশত সাতানব্বই)
মানুষের বড় শত্রু মানুষ আবার মানুষের বড় বন্ধু মানুষই। এ এক অদ্ভুত বৈপরীত্যের সহাবস্থান।
( একশত আটানব্বই)
যতো মুখরোচক বাক্যই উচ্চারিত হোক না কেন, দারিদ্র্য মুলতঃ পেছনে টানে, স্থবির করে দেয়।
( একশত উননব্বই)
উপদেশ যদি অতি মাএায় আদর্শিক হয় তবে তা গ্রহণযোগ্যতা হারায়।
( দুইশত)
নিয়ম না মানলে ঈগল ও বাজ পাখীও নিশানায় ব্যর্থ হয়ে যায়।
চলবে–

সিনহা এম এ সাঈদ
লেখক, গবেষক ও পাবলিক স্পীকার

