স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউন আজ সোমবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সঙ্গে তাঁর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাক্ষাৎকালে কোরিয়ান রাষ্ট্রদূত স্বাস্থ্যমন্ত্রীর কাছে বাংলাদেশে অবস্থানরত কোরিয়ান চাকরিজীবী, পর্যটক, শিক্ষার্থীসহ অন্যান্য নাগরিকদের ভ্যাকসিন প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ আন্তরিকতার অনুরোধ জানান।

স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কথা মনোযোগ দিয়ে শোনেন ও অনুরোধ রক্ষার আশ্বাস দেন। একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের শ্রম বাজার নিয়ে এবং সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের যেন ভ্যাকসিন প্রাপ্তিতে সুবিধা পায় সে বিষয়েও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.