সাবেক স্বামীকে ভুলতে পারছেন না মাহি

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক খুললেই একটা সময় স্বামীর সঙ্গে স্থিরচিত্র ও নানা আহ্লাদী ক্যাপশন চোখে পড়তো। কিন্তু সম্প্রতি মাহি নিজেই ঘোষণা দিয়েছিলেন যে তাদের বিচ্ছেদ হয়েছে।

গণমাধ্যমে মাহি জানান, দুই বছর আগেই তাদের বিচ্ছেদ হয়েছে। তবে মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু জানিয়েছিলেন, আইনি প্রক্রিয়া এখনো শুরু হয়নি।

আপাতত মাহি-অপু আলাদাই থাকছেন। এরই মধ্যে হঠাৎ কিছুক্ষণ আগে ফেসবুকে সাবেক স্বামীসহ নিজের একটি ছবি পোস্ট করেছেন মাহি।

ক্যাপশনে লিখেছেন, তুমি না থাকার শোক অন্য কাউকে নিয়ে ভাবতে দেয় না ।।।

আমিতো তোমার দিকেই চেয়ে থাকি , চোখতো অন্যদিকে যায় না।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি।

এদিকে আজ রোববার সকাল থেকেই গুঞ্জ শুরু হয়েছে একজন রাজনীতিবিদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন মাহি। যদিও বিষয়টির সত্যতা জানা যায়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.