শুদ্ধস্বর ডটকম চতুষ্কোণের অতিথি

করোনা, করোনাকালিন বাংলাদেশ সরকারের কার্যবিধি, বর্তমান সমসাময়িক রাজনীতি এবং পঞ্চাশ বছরের বাংলাদেশ আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশের কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ।

চতুষ্কোণ অনুষ্ঠানটি ০১-০৭-২১ তারিখ বৃহস্পতিবার ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টা, বাংলাদেশ সময় রাত ১০ : ০০ টায় শুরু হবে। চতুষ্কোণ অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.