মামলা করে উল্টো ফাঁসলেন জুহি

পরিবেশ বাঁচাতে আদালতের শরণাপন্ন হয়ে উল্টো ফাঁসলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলা।

ভারতে ‘ফাইভ জি’ ইন্টারনেট পরিষেবা চালুর বিরুদ্ধে সোমবার (৩১ মে) দিল্লি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু আদালত তাকে তীব্র ভর্ৎসনা করেছেন। পাশাপাশি তাকে ২০ লাখ রুপি জরিমানাও করা হয়েছে।

আদালত জানিয়েছেন, জুহির করা এই মামলার কোনো যৌক্তিকতা নেই। অপ্রয়োজনীয় ও অর্থহীন তথ্যের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে। পরিবেশ রক্ষার জন্য নয়, শুধুমাত্র জনপ্রিয়তার পাওয়ার জন্য এই মামলা দায়ের করেছিলেন অভিনেত্রী।

যদিও নিজের দায়ের করা মামলার পক্ষে ব্যাখ্যা দিয়েছেন জুহি। তিনি দাবি করেছেন, ফাইভ জি টেকনোলজি নিয়ে তার করা মামলার ভুল ব্যাখ্যা হয়েছে। তিনি ফাইভ জি স্থাপনের বিরুদ্ধে নন। এই টেকনোলজি স্থাপন মানুষ ও জীববৈচিত্র্যের জন্য নিরাপদ কিনা সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছিলেন।

সিনেমার পর্দায় খুব একটা নিয়মিত নন এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি পরিবেশ বাঁচাতে নানা কর্মসূচীর সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। স্বেচ্ছাসেবী হয়ে বিভিন্ন অলাভজনক দাতব্য সংস্থার সঙ্গে কাজ করছেন। ২০১০ থেকে পরিবেশে তেজস্ক্রিয়তার প্রভাবের বিরুদ্ধে লড়াই করে আসছেন জুহি চাওলা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.