মানুষ চেনার সূত্র 

উতলাচিত্তে দিনভর, ভাবছে, ভাবছে রাজা বারবার
সহজ সূত্র কি আছে কোন
কে ভালো কে মন্দ বুঝিবো কিসে ?
হায় রে হায়! হায় রে হায়!
ভালো- মন্দ থাকেনাকো লেখা করো গায়ে।
শুরু হয়েছে তোলপাড় চারিদিকে
সাধকরা জপিতেছে মন্ত্র
পাদ্রীরা ধ্যানরত
ইমামরা আছে চোখ বুজে
পণ্ডিতরা দিশেহারা
জ্যোতিষরা ব্যস্ত গণনায়
দার্শনিকরা মগ্ন চিন্তায়
শিক্ষকরা পড়ছে পুস্তকাদি অনুসন্ধানী মনে
সাধারনরা মশগুল নানামুখী কথা- বার্তায়
মহা আয়োজন, মহা ভুড়িভোজন
নেই ঘাটতি অর্থ ও প্রাপ্তির
রাজা আজ উদার দেবে সবই যে যা চায়
শর্ত একটাই, আবিষ্কার করতে হবে সূত্র
প্রকৃতি নীরব, নিথর, স্তব্ধ
গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, নোভা, সুপার নোভা
থেমে আছে ক্ষনীকের তরে
ভেবে, ভেবে সবে সমতালে
কি জানি ঘটতে যাচ্ছে আজ বিশ্ব- সংসারে
অথচ ফলাফল শূন্য, মহাশূণ্য একবারেই।
ভাবিতেছে রাজা মনে মনে
অতি আক্ষেপ ও ক্ষোভের ভরে
সুত্র যদি নাই থাকে এ জগত- সংসারে
থাক, থাক, থাক
চিনিলাম নাইবা মানুষ এ ধরাধমে
নিছক সূত্রের অভাবে।
সিনহা এম এ সাঈদ 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.