বৈরী আবহাওয়ায় ঢাকার ফ্লাইট নামলো চট্টগ্রামে

হঠাৎ নয়। এমনটা মাঝে মাঝেই হয়। বৈরী আবহাওয়ার ফলে সঠিক গন্তব্যে ফ্লাইট অনেক সময়ই পোঁছাতে পারে না। পাইলট পরিস্থিতি বুঝে বিকল্প সুযোগটি কাজে লাগান।

তেমনিভাবে ঢাকায় মঙ্গলবার (১ জুন) সকালে ঝড়-বৃষ্টির কারণে একটি কার্গো ফ্লাইটকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। এদিন ঝড় ও অস্বাভাবিক বাতাসের কারণে বিমানবন্দরে ফ্লাইট ওঠানামায় কিছুটা বিলম্ব দেখা যায়। এয়ার এয়ারবিয়ার ফ্লাইটটি ঢাকার আকাশে প্রায় ঘণ্টাখানেক চক্কর দেয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান গণমাধ্যমকে জানান, চীনের জিয়ান থেকে ওয়াইজি-৯০৫৩ কার্গো ফ্লাইটটি সকাল ৭টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে ফ্লাইটটিকে চট্টগ্রামে পাঠানো হয়।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা এয়ার এয়ারবিয়ার (জি-৯৫১১) একটি ফ্লাইট ঝড়ের কারণে ঢাকার আকাশে প্রায় ঘণ্টাখানেক চক্কর দেয়। সকাল ৯টার দিকে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর জানায়, বৈরী আবহাওয়ার কারণে ঢাকা থেকে ইস্তাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটটি এক ঘণ্টা বিলম্বে ছাড়ে। ফ্লাইটটি উড্ডয়নের নির্ধারিত সময় ছিল সকাল সাড়ে ৬টা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.