পরীমণির মামলা: নাসির-অমির রিমান্ড মঞ্জুর

চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তার বন্ধু তুহিন সিদ্দিকী অমির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৩ জুন) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৫ জুন সাভার থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। নাসির ও অমি মাদক মামলায় রিমান্ডে যাওয়ায় ওইদিন রিমান্ড শুনানি হয়নি।

মাদক মামলায় রিমান্ড শেষে বুধবার (২৩ জুন) তাদের আদালতে হাজির করা হয়। তারপর বিচারক তাদের পরীমণিকে ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায় করা রিমান্ড আবেদনের শুনানির জন্য দিন ধার্য করেন।

বলে রাখা ভালো, গত ১৪ জুন ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমণি সাভার থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে গত ১৫ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.