নোয়াখালীতে ট্রাকচাকায় ২ ছাত্রের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। মোটরসাইকেল চালক মনিরুজ্জামান ইফাজ (২২) আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ফোরকানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চরকাঁকড়া ইউনিয়নের কামরুজ্জামান শাহনূরের ছেলে গাজী মো. আশকার (১০), একই বাড়ির শহীদুল ইসলাম ফরহাদের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা সম্পর্কে মামা-ভাগিনা। বসুরহাট পৌরসভার কেজি স্কুল রোডের দারুল আকরাম মাদ্রাসার তৃতীয় ও প্রথম জমাতের ছাত্র ছিলো তারা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালের দিকে মনিরুজ্জামান ইফাজ বাড়ি থেকে ছোট ভাই ও ভাগিনাকে নিয়ে মোটরসাইকেল করে দারুল আকরাম মাদ্রাসায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি শিমুলতলী মাদ্রাসার সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই ছাত্র মারা যায়।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর জাহেদুল হক রনি বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.