টাকা পাচার নিয়ে আমারও অনেক কষ্ট : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘মুদ্রা পাচার নিয়ে আপনাদের যেমন কষ্ট, আমারও মনে অনেক কষ্ট।’আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির সভা শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ছয় মাসে সংশোধিত ও নতুন মিলে ১৫টি আইন পাশ হবে। সেগুলো কার্যকর হলে মুদ্রা পাচার কমে আসবে। তবে যাদের ইতোমধ্যে চিহ্নিত করা গেছে, তাদের জেলে নেওয়া হয়েছে। তাদের বিচারে কাজও চলছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কোনো বিল পাশের সময় হ্যাঁ বা না, যেকোনো একটা বলতে হয়। এটা নিয়ম। কিন্তু, বিলের ওপর কথা বলতে দেওয়া হয় না, এটা ঠিক নয়। কথা বলার সুযোগ থাকে এবং কথা বলেন।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.