জীবনবোধ থেকেঃ পর্ব ৪৮

(দুইশত ছেচল্লিশ)

অতি ভক্তি যেমন সন্দেহ সৃষ্টি করে কম ভক্তিও তেমনি বিতৃষ্ণার জন্ম দেয়।

( দুইশত সাতচল্লিশ)

বোকারা বিনা কারনেই হাসতে ও কাদতে স্বাচ্ছন্দবোধ করে, বুদ্ধিমানেরা দেখে আনন্দ পায়।

( দুইশত আটচল্লিশ)

আক্কেল দাত মানেই আক্কেলযুক্ত নয়, বেক্কলেরও আক্কেল দাত থাকে।

( দুইশত উনপঞ্চাশ)

বোকারা না বুঝে সত্য ও সঠিক কথা বলে অথচ বুদ্ধিমানেরা বুঝে অসত্য ও বেঠিক কথা চর্চা পছন্দ করে।

( দুইশত পঞ্চাশ)

অতি চালাকের গলায় দড়ি, অতি বোকার হাঁড়ি খালি।

চলবে—

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.