(দুইশত ষোল)
যেখানে স্বার্থ নেই সেখানে সম্পর্ক ও নেই। স্বার্থ হলো সম্পর্কের ভিত্তি তবে দেখার বিষয় হলো স্বার্থের স্বরুপটা কি এবং কেমন।
পিতা- মাতা- পুএ- কন্যা, ভাই- বোন, নানা- নাতী, দাদা- নাতী, স্বামী- স্ত্রী, বন্ধু- বান্ধবী ইত্যাদি নানামুখী স্বার্থের সম্পর্ক মাত্র।
আমরা সচরাচর যে স্বার্থের কথা বলি সেটা হলো “হীন স্বার্থ” বা নেতিবাচক স্বার্থ। অতএব, ইতিবাচক স্বার্থই হলো সম্পর্কের মুলভিত্তি।
( দুইশত সতের)
যারে দেখতে নারি তার চলন বাঁকা এ বক্তব্য যেমন এক ধরনের অর্থ বহন করে তেমনি গুরুত্বপূর্ণ হতে পারে যার দেখতে নারি তার সব কিছুই বাঁকা নয়। চুম্বকীয় উপাদান তার মাঝেও থাকতে পারে।
( দুইশত আঠারো)
একজন মন্দ তাই বলে কি আরেকজন ভালো হবেনা এটা বলা যতো সহজ বাস্তবতা ততই কঠিন।
( দুইশত উনিশ)
মানুষ মানুষের মাংস খায় না তবে নিজ স্বার্থে অকল্যাণ ও ধ্বংস চায়।
(দুইশত বিশ)
নিঃস্বার্থ দানও এক ধরনের স্বার্থ আর তা ইহকাল বা পরকাল বা উভয় কালের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রাপ্তির সাথে যুক্ত।
চলবে—

সিনহা এম এ সাঈদ
লেখক, গবেষক ও পাবলিক স্পীকার

