(দুইশত সাত)
যে সম্পর্ক গড়তে ও ভাঙ্গতে সময় লাগেনা, বুঝতে হবে তা নেহাতই হালকা ভিতের উপরেই রচিত হয়েছিল।
( দুইশত আট)
বহুবিদ সংকট ও চ্যালেঞ্জের মধ্যেও আত্মীয়তার বন্ধন টিকিয়ে রাখাটাই জীবনের অন্যতম বড় সাফল্য।
( দুইশত নয়)
দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, এটা যেমন অর্থবহ তেমনি গুরুত্বপূর্ণ। কোন কোন সময় ঝুঁকিপ্রবন জোটের অন্তর্ভুক্ত না হওয়া।
( দুই শত দশ)
দশের লাঠি একের বোঝা, প্রবাদটি যেমন গুরুত্ব বহন করে তেমনি কখনো কখনো বোঝাটা একা বহন করাই উত্তম।
চলবে—

সিনহা এম এ সাঈদ
লেখক, গবেষক ও পাবলিক স্পীকার

