জীবনবোধ থেকেঃ পর্ব ৩৯

( দুইশত এক)

গভীর বিশ্লেষণে দুইজন ব্যক্তি কখনো এক হতে পারে না। প্রত্যেকেই  নিজ নিজ বৈশিষ্ট্যে আলোকিত, বিকশিত,  সুভাষিত ও স্বতন্ত্র।

( দুইশত দুই)

মানুষের মন রংধণুর ন্যায় আর তাই এর অবস্থান ও স্থিতি বুঝা সহজ নয়।

( দুইশত তিন)

বোকারা মনের উপর যখন তখন শক্তি প্রয়োগে অগ্রগামী অথচ বুদ্ধিমানরা কাজ  করে ধীরসুস্থে স্বীয় বুঝ ও পরিসীমায়।

(দুইশত চার)

অন্ধ বা কানা বা বয়রা বা অন্ধ- কানা বা অন্ধ- কানা- বয়রা মানে অপূর্ণাঙ্গতা নয়, এদেরও রয়েছে নিজস্ব অবস্থানের পূর্ণাঙ্গতা।

( দুইশত পাচ)

অনুশোচনা এক ধরনের আত্মীক উল্লম্ফন।

চলবে—

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.