জীবনবোধ থেকেঃ পর্ব ৩৫

( একশত বিরাশি)

সমাজতন্ত্রের পতন ও পুঁজিবাদের অস্থিরতা নতুন বিশ্ব গড়ার পথে এক বিরাট সংকট ও চ্যালেন্জের সুচনা করেছে। কাঙ্খিত মডেলের সন্ধানে রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক  ও চিন্তাশীলদের  দৌড়ঝাপ, অতি তৎপরতা  ও গবেষণাার  কোন শেষ নেই।

( একশত তেরাশি)

মডেল হিসেবে সমাজতন্ত্র  ও পুঁজিবাদ উভয়কেই জাগ দিয়ে পাকানোর প্রচেষ্টা এক নির্মম  পরিহাস এবং ফলাফল  বেদনাদায়ক। সমাজতন্ত্রের অকাল মৃত্যু এবং পুজিবাদের নাভিশ্বাস!!

( একশত চুরাশি)

পুজিবাদের টুঁটি চেপে যে ধারার বিকাশ ও  প্রভাবের ব্যপ্তি  হচ্ছে তা মডেল হিসেবে পুজিবাদকে হেয় ও কোনঠাসা করছে তীব্রভাবে।

( একশত পচাশি)

মিশ্র অর্থনীতি অধিকতর উপযোগী বলেই এর গ্রহনযোগ্যতা ও বেশী।

চলব—-

 

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.