জীবনবোধ থেকেঃ পর্ব ৩৪

( একশত ছিয়াত্তর)

স্বামী- স্ত্রীর সম্পর্ক  আত্মীক, পারিবারিক, ধর্মীয় ও সামাজিক  বন্ধনে রচিত তবে মৌলিক ভিত্তি হলো দু’জনের পারস্পরিক সমঝোতা ও সহমর্মিতা।

( একশত সাতাত্তর)

ভুল বুঝাবুঝি মানুষের জীবনের সহজাত বৈশিষ্ট্য যার বলয় থেকে মুক্ত নয় স্বামী-স্ত্রীর মধুর সম্পর্কও।

( একশত  আটাত্তর)

দাম্পত্য জীবনের  বড় চ্যালেন্জ হলো যে কোন চরম সংকটেও বিচ্ছেদকে না বলা। জীবনের বন্ধন রচনা সমঝতা ও সুখ- দুঃখের  এক ধারাবাহিক পরীক্ষামুলক সহযাত্রা। হেরে যাওয়া মানেই  জীবনকে খন্ডিত করা, নেতিবাচকতার দিকে ঠেলে দেয়া।

( একশত উনআশি)

দাম্পত্যকলহে দাম্পত্য জীবনের ইতি টানা যত সহজ, পুনর্গঠন ততো সহজ নয়। ধর্মীয় বিধি- বিধানে এটা  বাস্তবে মুলতঃ অতি কঠিন বলেই  পরিগনিত।

( একশত আশি)

বিবাহ বিচ্ছেদ যে কোন বিবেচনায় জরুরী  হলেও এর  যৌক্তিক ও বাস্তবিক কারনগুলোর যথাযথভাবে বিশ্লেষিত হওয়াও অতি জরুরী। অতি আবেগতাড়িত বা জেদের বশে এ জাতীয় সিদ্ধান্ত দাম্পত্য জীবনকে শুধু ধ্বংসই করে না, দু’টা জীবনকেও নেতিবাচক বলয়ে নিক্ষীপ্ত করে চরমভাবে।

( একশত একাশি)

সন্তান বা সন্ততি  বা সন্তান- সন্ততি বিহীন দম্পতির বিবাহ বিচ্ছেদ আর সন্তান বা সন্ততি বা সন্তান- সন্ততি যুক্ত দম্পতির বিবাহ বিচ্ছেদ এক বিষয় নয়। প্রথমটা যতো সহজ দ্বিতীয়টা ততোই কঠিন ও  ঝুঁকিবহুল।

চলবে—

 

সিনহা এম এ সাঈদ 

লেখক, গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.