( একশত সাতষট্টি)
দেশ থাকলে ষড়যন্ত্রও থাকবে আর যদি দেশের সার্বিক ভিত্তি সুদৃঢর ও আকর্ষণীয় হয়ে উঠে ষড়যন্ত্রের মাএাও সে মাপেরই হবে।
( এক শত আটষট্টি)
দেশীয় ষড়যন্ত্র যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হয়ে যায় বা এদের সাথে যুক্ত হয়ে ষায় বিপদটা তখনই শুরু হয়।
( একশত উনসত্তর)
বলা হয় “ঘরের শত্রু বিভীষণ”। আর ঘরের শত্রু ও বাইরের শত্রু যখন শক্তিশালী হয়ে উঠে দেশ ও সরকার তখন বেশী বেশী ঝুঁকি বলয়ে নিপাতিত হতে থাকে।
( একশত সত্তর)
যখন কোন দেশের সরকার বা শাসক গোষ্ঠী মসনদে টিকে থাকার প্রশ্নে বিদেশী শক্তির দারস্থ হয় তখন দেশের স্বার্থও মারাত্মকভাবে বিপন্ন হয়। অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতির ভাষায় ” রিজিম সিকিউরিটি স্টেট সিকিউরিটির” উপর প্রভাব বিস্তার করতে থাকে।

সিনহা এম এ সাঈদ
লেখক, গবেষক ও পাবলিক স্পীকার

