জীবনবোধ থেকেঃ পর্ব ৩০

(একশত একান্ন)

পেশাগতভাবে একজন চিকিৎসক সমাজের সম্মানিত ও গ্রহনযোগ্য ব্যক্তি বলে স্বীকৃত তবে এ স্বীকৃতির মান ও সম্মান ধরে রাখা নির্ভর করে স্বয়ং চিকিৎসকের সার্বিক অবস্থানের উপর।

( একশত বাহান্ন)

ব্যক্তি চিকিৎসকের স্বীকৃত মানের পতন যখন সংখ্যায় বেড়ে যায় এবং এক সময়ে ভারী হয়ে উঠে অনিবার্যভাবেই তখন চিকিৎসক সমাজের ভাবমূর্তিও বিতর্কিত হতে থাকে।

( একশত তেপান্ন)

চিকিৎসক ও নার্স গড়ার মুল শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি নড়বড়ে হয় তবে গড়ে উঠা চিকিৎসক ও নার্সও নড়বড়ে হবে।

( একশত চুয়ান্ন)

হাসপাতাল, চিকিৎসা, চিকিৎসক  ও নার্স একই সূত্রে গাথা। একটার উথান-পতনের সাথে আরেকটা জড়িত।

( একশত পঞ্চান্ন)

দেশের চিকিৎসার সার্বিক অবস্থা ও স্বাস্থ্য নীতিমালার সাথে চিকিৎসকদের সার্বিক অবস্থান জড়িত।

( একশত ছাপান্ন)

চিকিৎসক ও রোগ নির্ণয় চিকিৎসার প্রথমধাপ আর প্রথমধাপেই  যদি গলদ সৃষ্টি হয় পরবর্তী ধাপগুলো সে ধারাবাহিকতাই চলে থাকে।

( একশত সাতান্ন)

চিকিৎসা সেবা হিসেবে এখনো মান সম্মত অবস্থানে পৌছুতে পারে নি। এটা একদিকে যেমন সংস্কৃতিগত পশ্চাৎপদপরতা তেমনি রাষ্ট্রীয় বিধি- বিধানের শিথিলতা।

( একশত আটান্ন)

ঔষধ নীতিমালা স্বাস্থ্য নীতিমালার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ঔষধের অপব্যবহার ও মুল্য নিয়ন্ত্রণ যখন বলয়ের বাইরে চলে যায় তখন বুঝতে হবে রোগীরা শোষন ও অপশাসনের গহব্বরে  হাবুডুবু খাচ্ছে।

( একশত উনষাট)

নকল ও নিন্মমানের ঔষধে যখন বাজার সয়লাব হয়ে যায় তখন বুঝতে হবে সংশিস্ট নানামুখী  কর্তৃপক্ষ ও কর্তৃত্বধারীরা নিজেদের হীন স্বার্থে নেতিবাচক পথে হাটছে।

( একশত ষাট)

সুশাসন, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা সমাজ ও রাস্ট্রের অন্য সকল অঙ্গের ন্যায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর নানাবিধ শাখা প্রশাখায়ও অতি জরুরী।  এর উপস্থিতি যতো কমবে অবনতির গতিও তত বাড়বে।

( একশত একষট্টি)

হাসপাল যখন রোগ নির্ণয়, রোগ নিরাময় ও রোগী সেবার কেন্দ্র না হয়ে ব্যবসার সুতিকাগার হয়ে যায় এবং রাষ্ট্র যখন এ অসহনীয় অবস্থা ও পরিবেশকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে নেয়, চিকিৎসা বিষয়টা তখন নিছক মুখরোচক বানী চর্চা হয়ে যায়।

চলবে–

 

সিনহা এম এ সাঈদ 

লেখক,গবেষক ও পাবলিক স্পীকার 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.