জন্মদিনেই বার্সার সঙ্গে নতুন চুক্তিতে যাচ্ছেন মেসি!

৩৪তম জন্মদিনে লিওনেল মেসি সুখবর দিচ্ছেন বার্সা সমর্থকদের। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে আগামী ২০২৩ সালের জুন পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন বলে জানাচ্ছে ফরাসি গণমাধ্যমগুলো।

গত আগস্টেই মেসি বার্সা ছাড়ার ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এই আর্জেন্টাইন তারকা। কিন্তু রিলিজ ক্লজ জটিলতার কারণে থেকে যেতে হয় বার্সেলোনাতে।

তবে ফরাসি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী মেসির জন্মদিনেই নতুন করে চুক্তির ঘোষণা দিতে যাচ্ছেন বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তা।

গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, মেসি বার্সেলোনার সঙ্গে সবশেষ চুক্তি করেছিলেন ২০১৭ সালে। ওই চুক্তির চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মাসের ৩০ জুন। দীর্ঘ চার বছর মেয়াদি এই চুক্তির অর্থের পরিমাণ ছিল প্রায় ৫৫ কোটি ৫২ লাখ ৩৭ হাজার ৬১৯ ইউরো।

সে হিসাবে ২০১৭ সাল থেকে প্রতি মৌসুমে মেসি বার্সেলোনা থেকে আয় করেন ১৩ কোটি ৮০ লাখ ইউরো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.