চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ঝড়ের সময় আম কুঁড়াতে গিয়ে বজ্রপাতে মা ও ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন, সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের সাজেমানের মেয়ে এ্যানি (২৬) ও তার শিশুপুত্র নূর মোহাম্মদ (৫) এবং পার্শ্ববর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের টিককলীরচর গ্রামের মতিনের ছেলে ইয়াসিন আরাফাত (১০)।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঝড়ের সময় আম কুঁড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তারা।

সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.