খুলনা বিভাগে করোনায় একদিনে ২৮ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। প্রতিদিনই বাড়ছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিভাগে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২০২ জনের।

রোববার (২৭ জুন) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় পাঁচ জন, বাগেরহাটে পাঁচ জন, যশোরে চার জন, নড়াইলে চার জন, কুষ্টিয়ায় চার জন, ঝিনাইদহে দুই জন, চুয়াডাঙ্গায় দুই জন এবং মেহেরপুরে দুই জন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫২ হাজার ১৬৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮১ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ হাজার ৬১৫ জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.