খুলনায় করোনাভাইরাসে ১৩ জনের মৃত্যু

খুলনায় করোনাভাইরাসে তিন হাসপাতালে আরও ১৩ জন মারা গেছে। বুধবার (২৩ জুন) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ওই তিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

জানা গেছে, করোনাভাইরাসে মারা যাওয়া ১৩ জনের মধ্যে খুলনা করোনা হাসপাতালে ৬ জন, গাজী মেডিকেল হাসপাতালে ৬ জন ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। একই সময় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। ৩৫৪ নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৬.৩০ শতাংশ। এ সময়ে ৫৫ জন সুস্থ হয়েছেন। এদিকে গত ৬ দিনে ৭৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শেষ ৪ দিনে ২২ জনের মৃত্যু। জেলায় এ পর্যন্ত ১৬২ জনের মৃত্যু হলো। বর্তমানে করোনা আক্রান্ত রোগী রয়েছে ১ হাজার ৩৮৫ জন।

এ বিষয়ে খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, একদিনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে ৬ জন মারা গিয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.