করোনায় রাজশাহী মেডিকেলে আরও ১২ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ জন মারা গেছেন।

সোমবার (১৪ জুন) সকালে সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

রোববার (১৩ জুন) সকাল ৮টা থেকে সোমবার (১৪ জুন) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১২ জন মারা গেছেন। আগের ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ১৩ জনের।

হাসপাতাল সূত্র জানায়, মৃত ১২ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১০ জনের। আর উপসর্গ নিয়ে মারা গেছেন বাকি ২ জন। মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৪ জন। আর রাজশাহীর তিনজন, নওগাঁ ও পাবনার দুজন, নাটোর ও কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৪৪ জন। রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩০৭।

বয়স ও লিঙ্গভেদে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৪ জনের বয়স ছিল ৩১ থেকে ৪০ এর মধ্যে। এদের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা। এ ছাড়া ৪১ থেকে ৫০-এর মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০-এর মধ্যে ৩ জন ও ৬১ এর বেশি বয়সীদের মধ্যে মারা গেছেন একজন। মৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.