একদিনে ৫৪ মৃত্যু, শনাক্ত তিন হাজারের বেশি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৫৪ জন মারা গেছেন। এ নিয়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ১৭২ জনে।

এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন তিন হাজার ৫০ জন। যা দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ২৯ হাজার ৯৭২। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৮০ শতাংশ।

এর আগে রোববার (১৩ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৪৭ জনের। একই সময়ে নতুন শনাক্ত হয়েছিল দুই হাজার ৪৩৬। সেই হিসাবে আজ এক লাফে ৬১৪ জন রোগী বেশি শনাক্ত হয়েছেন।

সোমবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.