আরেক মামলায় রিমান্ডে হেফাজত নেতা আফেন্দী

রাজধানীতে পল্টন থানার আরেকটি মামলায় হেফাজত নেতা মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন আজ সোমবার এই আদেশ দেন।

এর আগে গতকাল রোববার পল্টন থানার মামলায় মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিএমএম আদালতের বিচারক আজ হেফাজত নেতা আফেন্দীর উপস্থিতিতে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরবর্তীকালে তাঁকে আজ আদালতে হাজির করা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে আটক করে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপরে তাঁকে কয়েকটি মামলায় রিমান্ডে পাঠানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.