২২ দিনের মাথায় ফের ভেসে এলো মৃত তিমি

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে ভেসে এসেছে আরও একটি মৃত তিমি। এ নিয়ে ২২ দিনের মাথায় একই স্থানে ভেসে এলো তিনটি মৃত তিমি।

আজ রোববার বিকেল তিনটার দিকে তৃতীয় মৃত তিমিটি ঠিক দ্বিতীয়টির স্থানে ভেসে আসে বলে জানিয়েছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা।

তিনি জানান, ভেসে আসা তৃতীয় মৃত তিমিটি আগের গুলোর চেয়ে ছোট। এর আকার ২০-২২ ফুট মতো। তবে মাথা ও লেজ নেই। এটি পঁচে প্রায় গলে গেছে। ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে ২০-২৫ দিন আগে এবং গভীর সাগরে মারা গেছে। এই মৃত তিমিটিও অন্য দুইটির মতো পুঁতে ফেলা হবে বলে।

প্রসঙ্গত, ৯ ও ১০ এপ্রিল হিমছড়ি সমুদ্র সৈকতের দুটি বৃহৎকার মৃত তিমি ভেসে এসেছিল। সেগুলো একই স্থানে পুঁতে ফেলা হয়েছিল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.