হেফাজত আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী গ্রেফতার

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনআমুল হাসান ফারুকীকে গ্রেফতার করেছে র‌্যাব।

চট্টগ্রামের হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে তাকে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে শফি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

এনামুলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.