গ্যাসের আগুনে ৫ শ্রমিক দগ্ধ

নারায়ণগঞ্জের মদনপুরে ড্রাইং কারখানায় গ্যাসের আগুনে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছেন।

শনিবার (২২ মে) ভোর ৫টার দিকে হঠাৎ পাইপের লিক থেকে আগুন ধরে যায়।

তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিকিৎসক পার্থ শংকর পাল।

দগ্ধ পাঁচজন হলেন কারখানার টেকনিশিয়ান মো. আলম, মেকানিক অপারেটর মো. বশির, তার সহকারী মেহেদী হাসান, নিরাপত্তাকর্মী রূপান্তর চাকমা ও নাজির মিয়া।

বশিরের ভাই রাশেদুল ইসলাম বলেন, রাতে কারখানার কাজ শেষে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন আলম, বশির ও মেহেদী। ভোরে হঠাৎ গ্যাস রাইজারের আগুন জ্বলে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দুই নিরাপত্তাকর্মীসহ তারা দগ্ধ হন।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হাওলাদার বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে দেখি ওই কারখানার গ্যাস রাইজারের পাইপ ছিদ্র ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকে গ্যাস বের হয়ে যেকোনোভাবে স্পার্কের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.