স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতাদের ৪ দাবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এসময় তারা গ্রেপ্তার হওয়া নেতাদের ছেড়ে দেওয়াসহ চার দাবি তুলে ধরেন।

মঙ্গলবার (৪ মে) রাত সাড়ে ৯টার পর ৮ সদস্যের প্রতিনিধি দলটি বৈঠকে বসে। প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বেরিয়ে যান।

বৈঠক সূত্রে জানা গেছে, হেফাজতের গণআন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেপ্তারদের মুক্তি চান তারা। দেশব্যাপী গ্রেপ্তার অভিযান এখনও অব্যাহত রয়েছে। ফলে পবিত্র রমজান মাসে ইবাদত বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছে মানুষজন। গ্রেপ্তার আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি ও ২০১৩ সালে হেফাজতের বিরুদ্ধে যে সব মামলা হয়েছিল, পূর্বের আলোচনা অনুযায়ী মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা করা এবং দ্রুত কওমি মাদ্রাসা খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া জন‌্য দাবি করা হয়।

বৈঠক শেষে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদীর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.