সিলেটের বিএনপি নেতা দিলদার হোসেন সেলিম মৃত্যুবরন করেছেন

বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক এমপি দিলদার হোসেন সেলিম ইন্তেকাল করেছেন (ইন্না… রাজিউন)। বুধবার রাত পৌনে ১০ টার দিকে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন মিলন। তিনি জানিয়েছেন- তার মৃত্যুতে সিলেট বিএনপিতে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর শুনে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সহ সিনিয়র নেতারা হাসপাতালে ছুটে গেছেন। বিএনপির প্রবীণ নেতা দিলদার হোসেন সেলিম দীর্ঘ দিন ধরে নানা রোগে ভুগছিলেন। শারীরিক অসুস্থতার কারণে গত মঙ্গলবার রাতে তাকে সিলেটের ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.