সিরিজ জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলকে সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

মঙ্গলবার (২৫ মে) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বলা হয়, এক ম্যাচ‌ বাকি থাকতেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বলে রাখা ভালো, নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেলো বাংলাদেশ ক্রিকেট দল।

এদিন বৃষ্টি আইনে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে ১০৩ রানে জিতে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে টাইগাররা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.