” সিনহা বলছি “

উপলব্ধি : পররাষ্ট্র নীতি       

(ক)

পৃথিবী নামক গ্রহটি একক শাসনের  কতৃত্বাধীন নয় বরং একাধিক, বহু স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের  সমন্বিত রুপ। বহুবিধ ও নানা প্রকারের শাসন ব্যবস্হার এক বিচিত্রতার সমাবেশ বৈচিত্র্যময় পৃথিবী নামক গ্রহটি। এক দলীয়, দ্বিদলীয় ও বহু দলীয় দল প্রথা চলমান। এক এক ধরনের অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, ধর্ম  ইত্যাদি বিরাজমান। আার সে কারনেই, একা চলার সুযোগ নেই। ব্যক্তি, গোষ্ঠী ও রাষ্ট্র কেউ একক আত্মনির্ভরশীল নয়। অনিবার্যভাবেই, একের সাথে অপরের সংযোগ, যোগাযেগ, চিন্তা ও ভাবের বিনিময়, পন্যের বিনিময় ইত্যাদি চলছে এবং চলবে।এ কারনেই রাষ্ট্র যতোই স্বাধীন ও সার্বভৌম হোক না কেন মূলত একে অপরের উপর নির্ভরশীল বহুমুখী প্রয়োজনে। আর এখান থেকেই উৎপত্তি ও প্রসার এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের৷ সংযোগ।

পররাষ্ট্রনীতি হলো সহজ-সরল ভাষায়, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের  সাথে, বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক  ও আন্তর্জাতিক সংস্থার সাথে কি প্রক্রিয়ায়, কোন অবয়বে সম্পর্ক স্থাপন ও সচল রাখে বা রাখবে তার একটি দালিলিক ও সাংবিধানিক রূপরেখা। এট মুলতঃ রাষ্ট্রের অভ্যন্তরীন নীতিমালারই বহির্বিশ্বে প্রতিফলিতরূপ। একটি রাষ্ট্রের জাতীয় সম্পদ ও শক্তি যত দৃঢ় ও ব্যাপক হবে তার পররাষ্ট্রনীতি তত প্রভাশালী ও ব্যাপকতর হবে।

পররাষ্ট্রনীতির প্রাণ হলো কূটনীতি যা সরকার ও রাষ্ট্র প্রধান থেকে বিভিন্ন Trackর মাধ্যমে কার্যকয় হয় এবং  জন্মগতভাবে এটার ধারক, বাহক ও প্রেরক ও গ্রাহক হলো পররাষ্ট্র মন্ত্রনালয়। যদিও সমকালীন বিশ্বে এ দায়িত্ব স্ব স্ব মন্ত্রনালয় নির্ভর হয়ে পড়ছে। যতই মন্ত্রনালয় নির্ভর হোক না কেন সব কিছুই পররাষ্ট্র মন্ত্রনায়ের গোচরীভূত  হতে হবে।

(খ)

পররাষ্ট  ও প্রতিরক্ষানীতি একটি স্বাধীন ও সার্বভৌম দেশের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সাংবিধানিকভাবে, বাংলাদেশের  পররাষ্ট্র নীতি হলোঃ “সকলের প্রতি বন্ধুত্ব, কারো প্রতি শত্রুতা নয়।”

এর অর্থ এটা নয় যে কেউ যদি বাংলাদেশের প্রতি বৈরীসুলভ আচরন করে, আক্রমণাত্বক ভুমিকা রাখার চেষ্টা করে অথবা এর স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে বা খেলার চেষ্টা  করে সে ক্ষেএে বাংলাদেশ নিরব দর্শকের ভুমিকা পালন করবে।

বাংলাদেশ পররাষ্ট্রনীতিতে কোন পক্ষ বা জোটভুক্ত নয়। সার্বিক  বিবেচনা ও বিশ্লেষণে  ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাস্তবভিত্তিক  ভারসাম্য মুলক পররাষ্ট্রনীতি অনুসরনের পক্ষপাতী। তবে এটা বলা যত সহজ, বাস্তবে  তত সহজ নয়। বিশেষতঃ  ভৌগলিকভাবে পাশাপাশি যুক্ত দুটি অসম রাষ্ট হলে এটার মাত্রা নেতিবাচকভাবে আরো বেড়ে যায়। বাংলাদেশের পররাষ্ট্র  ও প্রতিরক্ষানীতির প্রসঙ্গ আসলেই অনিবার্য যে নামটি চলে বসে তা হলো ভারত। কারণ, বাংলাদেশ এমনি একটি ভৌগলিক অবস্হানে রয়েছে যে এর তিন দিকই ভারত এবং দক্ষিণ- পুর্ব  কোণ সামন্য অংশ হলো মায়ানমার।

মুলতঃ বাংদেশের চারিদিকেই ভারত। যুক্তি হলো বাংলাদেশের দক্ষিণে বঙ্গপোসাগর এবং এটা ভারত মহাসাগরেরই পুর্ব অংশ। বঙ্গপোগরের শেষ মাথায় আন্দমান সাগরে ভারতের আন্দমান ও নীকোবার  রাজ্য যেখানে রয়েছে ভারতের ত্রিমাএিক নৌ-সামরিক ঘাটি। ভূগোল ও সমুদ্র বিদ্যা অনুযায়ী  মূল ভুখন্ড হতে সাগরের গভীরেও যদি কোন দেশের ভূখন্ড থাকে তবে সেখান পর্যন্ত  যাতায়ত ও যোগাযোগের স্বাভাবিক অধিকার  এবং তা’ নিয়ন্ত্রণের সার্বভৌম ক্ষমতা সে ভূখণ্ড বা রাষ্ট্রের থাকবে যাকে বলা হয়  “Natural prolongation of the right of a state or land”।

অতএব, বাংলাদশ থেকে বঙ্গপোসাগর অতিক্রম করতে গেলে  ভারতের আন্দামান ও নিকোবারে অবস্থিত ভারতীয় নৌ সামরিক ঘাটির মুখোমুখি হতে হবে। এ বিশেষ দৃষ্টিকোণর বিবেচনায় এমনই একটি অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।

দুই  দেশের সাথে আন্তর্জাতিক  সীমান্ত বর্ডারের পরিমাণ প্রায় ৪০০০ কিলোমিটার এবং  ভারতের পাঁচটি প্রদেশ যথাক্রমে পশ্চিমে পশ্চিম বাংলা, উত্তর-পুর্ব  ভারতে মেঘালয়, মিজোরাম, আসাম ও ত্রিপুরা ভৌগোলিকভাবে সরাসরি বাংলাদেশের সাথে যুক্ত।

ভৌগলিকভাবে মেইনল্যান্ড ভারতের সাথে উত্তর- পুর্ব ভারতের (যেখানে আটটি প্রদেশ রয়েছে ও ভূমির পরিমাণ প্রায় এক লক্ষ৷বর্গ মাইল) এবং মাঝখানে রয়েছে বাংলাদেশ। এছাড়া বাংলাদেশের উপর দিয়ে ভারত থেকে আসা ৫৪টি নদী প্রবাহমান রয়েছে এবং  উজানের দেশ হিসেবে বাংলাদেশ বেশ সমস্যায় নিপতিত হয়েছে।

১৯৬২ সালে চীন- ভারত যুদ্ধে ভারতের পরাজয়ের অন্যতম কারণ ছিলো  ভারতের মেইনল্যান্ডের সাথে উত্তর- পুর্ব  ভারতের দুর্বল যোগাযোগ ব্যবস্হা যা মুলতঃ পশ্চিম বাংলার শিলিগুড়ির একমাত্র পথ “চিকেন নেকের” উপর নির্ভরশীল ছিলো এবং হাইল্যান্ড যুদ্ধ সম্পর্কে ভারতীয় সেনাবাহিনীর  সীমিত অভিজ্ঞতা। আরুনাচল প্রদেশ প্রায় ঝুঁকিপূর্ণ  অবস্হায় নিপতিত হয়। স্বস্তির  বিষয় যে চীন ও ভারতীয় নেতাদের রাজনৈতিক-কুটনৈতিক সমঝোতার কারণে যুদ্ধের যবনিকাপাত ঘটে।

ভারতের নজর পড়ে অরিক্ষত উত্তর-পূর্ব ভারতের দিকে। আবার সমান্তরালে এ অঞ্চলের বিভিন্ন প্রদেশে নানামুখী স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন গড়ে উঠে যারা চীন, মায়ানমারসহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র সরবরাহ প্রাপ্তি ও অস্ত্রভান্ডার গড়ে তোলে। এদিকে ভারত- পাকিস্তান সম্পর্ক  বিষাক্ত পর্যায়ে  নেমে আসায়  ভারত পূর্ব পাকিস্তান থেকে কোনো সহযোগিতা পাচ্ছিলো না। বলা যায় অনেকটা বিছিন্ন হয়ে পড়েছিলো উত্তর পুর্ব  ভারত।অতপর, ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে

বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র  হিসেবে আত্নপ্রকাশ ঘটলে পরিস্হিতির পট পরিবর্তন  ঘটতে থাকে। বিশেষতঃ ১৯৯৬ সালে দীর্ঘ একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ভারত- বাংলাদেশ সম্পর্কে নতুন মেরুকরণ শুরু হয়।

প্রথমতঃ ১৯৯২ সালে দ্বিতীয়বার প্রবর্তিত সংসদীয় গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী দায়িত্বে অধিষ্ঠিত হন জাতীর পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যিনি ১৫ আগষ্ট  ১৯৭৫ বঙ্গবন্ধু সপরিবারে  নিহত হওয়ার পর এক সময় প্রায় সাত বছর মিসেস ইন্দিরা গান্ধীর বিশেষ সহযোগিতায় সপরিবারে ভারতে অবস্হান করেছিলেন এবং তার সার্বিক দেখাশুনার দায়িত্বে ছিলেন ইন্দিরার মন্ত্রী পরিষদের প্রভাবশালী বাঙালি মন্ত্রী শ্রী প্রণব মুখার্জি। এ সময় প্রণব মুখার্জি ও তার পরিবারের সাথেও তার গভীর সখ্যতা সৃষ্টি হয়। তাই এক ধরনের মানবিক কৃতজ্ঞতাবোধ জাগ্রত থাকাটাই স্বাভাবিক বটে।

দ্বিতীয়তঃ  এ দীর্ঘ একুশ বছর ভারত- বাংলাদেশ সম্পর্ক  শীতলতম পর্যায়ে নেমে আসে। কারন জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং  সীমিত পরিসরে এরশাদ সরকার বাংলাদেশ – পাকিস্তান সম্পর্ক সুদৃঢ়করণে অধিকতর গুরুত্বারোপ করেন এবং ভারতের সাথে একধরনের রাজনৈতিক দুরত্ব চলমান রাখেন। শুধু তাই নয়, এ সময় যে চিন্তাগুলো প্রাধান্য পেতে থাকে তা হলোঃ   জনগনের মাঝে ভারত বিরোধী মনোভাব জিয়িয়ে রাখা এবং  সরকারী পর্যায়ে কুটনৈতিক বন্ধুত্ব সচল রাখা। অর্থাৎ শেখ হাসিনা যখন সরকার পরিচালনায় আসলেন ভারত- বাংলাদেশ সম্পর্ক তখন চরম নেতিবাচক  অবস্থানে ছিলো।

অতপর, শুরুতেই  শেখ হাসিনা ভারত- বাংলাদেশ সম্পর্ক  ইতিবাচক ধারায় আনার কাজে হাত দিলেন। কারন তিনি উপলব্ধি করতে পেরেছিলন যে বিদ্যমান সমস্যাসমুহ সমাধানের জন্য ভারত- বাংলাদেশ সু-সম্পর্ক পূর্বশর্ত।

এ সময় অতীতের জমে থাকা অনেকগুলো সমস্যার সমাধান হয়েছে।  এদের মধ্যে  উল্লেখযোগ্য হলো ১৯৯৭ সালে ত্রিশবছর মেয়াদী গঙ্গা পানি চুক্তি, ১৯৯৮ সালে  পার্বত্য চট্টগ্রাম চুক্তি, যে কারণে শেখ হাসিনা ১৯৯৮ সালে “ইউনেস্কো শান্তি” পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পরবর্তীতে ২০১৫ সালের  সীমান্তচুক্তি ও ছিটমহল বিনিময়চুক্তির মাধ্যমে এগুলোর সমাধান করা হয়।শুধু তাই নয় সম্পর্কের এ ভীতকে “রোল মডেল” বলে আখ্যায়িত করা  হয়।

বিশেষতঃ  ২০০৯ সালে শেখ হাসিনা সরকার গঠনের পর থেকে  “কানেক্টিভিটি” ধারনাটি UNCTAD- কে ডিঙ্গিয়ে নুতন মাত্রা ও  সংজ্ঞা পায় মূলতঃ উত্তর পুর্ব  ভারত ও পশ্চিম বাংলার মাধ্যমে মেইনল্যান্ড ভারতের সাথে বহুমুখী  সংযোগ স্থাপনের প্রশ্নে।

(গ)

শুধু তাই নয় সম্পর্কের এ ভীতকে ২০১৪ সালের পর থেকে ভারত “রোল মডেল” বলে আখ্যায়িত করে। তার অন্যান্য বিদ্যমান  বিষয়গুলোর সুরাহাসহ  উত্তর-পূর্ব ভারতের সাথে সুরক্ষাযু্ক্ত সার্বিক নিশ্চয়তা চায় এবং পশ্চিম বাংলার সাথে বহুমুখী যোগাযোগের মাধ্যমে মেইনল্যান্ড ভারতের সাথে সংযোগকে পাকাপোক্ত করতে চায়। উত্তর পুব ভারতের সার্বিক উন্নয়নের জন্য একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা গঠিত হয় MDONER( Ministry for Development of  North East) । সামরিক বাহিনীতে সুন্দর জী ডক্টরিনের স্থানে কোল্ডস্টার ডক্টিরিনর সৃষ্টি করা হয়।

সবচেয়ে উল্লেখ্য যে স্বাধীনতাকামী ও বিচ্ছিন্নবাদীদের জন্য  বাংলাদেশের ভূমি নিষিদ্ধ  করা হয়। অনুপ চেটিয়া সহ অনেককে সরকারী পর্যায়ে ভারতের নিকট হস্তান্তর করা হয়। সোজা কথায়, বাংলাদেশ তার ওয়াদা অনুযায়ী উত্তর পুর্ব  ভারতকে নিরাপদ জনপদে রূপান্তর করে। ভারতের  মালামাল বাংলাদেশের ওপর দিয়ে যেতে হলে বাংলাদেশ ট্যারিফকমিশনের ঘোষিত নীতিমালা ট্যারিফ প্রদান বাধ্যতামুলক।

যদিও তার পরিমাণ আন্তর্জাতিক মূল্যের চেয়ে কম কিন্ত ভারত সেদিকে বেখায়ালী ও  একপেশী স্বার্থপরতার পরিচয় দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভূমিকার  প্রসঙ্গকে গুরুত্ব দিয়ে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ বিশেষ সুযোগ- সুবিধা নিচ্ছে এবং চলমান রাখার পক্ষপাতী। আরো দুংখজনক হলো ট্যারিফ ও প্যারার্ট্যারিফের  ছত্রছায়ায় বাংলাদেশ থেকে ভারতে রপ্তানীমুখী পন্যসমুহ ভারতের সংশ্লিষ্ট কতৃপক্ষের হয়রানীর শিকার হচ্ছে প্রতিনিয়ত। ৫৪টি অভিন্ন নদীর সমস্যা সুরাহা অতিব জরুরী। এজন্য  ভারতের প্রস্তাব হলো প্রতিটি নদীর জন্য ভিন্ন ভিন্ন পদক্ষেপ  যা সময় ও ব্যয় সাপেক্ষ এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের অভিমত হলো এতে ৭০/৮০ বছর লেগে যাবে। আর বাংলাদেশের প্রস্তাব হলো একটা ব্যাপকভিত্তিক সমন্বিতউদ্যোগ গ্রহণ করা যা সময় ও অর্থ সাশ্রয়ী।  ভারত তার সিদ্ধান্তে অটল।তবে তিস্তা নদীর পানি বন্টনের বিষয়টি এখনো ঝুলে আছে পশ্চিম  বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতার জন্য। কারন, ভারতের যুক্তরাষ্ট্রীয় সরকার মডেলের সাংবিধানিক নিয়মানুযায়ী পানি সংক্রান্ত বিষয়টি প্রাদেশিক সরকারের  আওতাধীন। তবে তার বিরোধিতার কারণ যৌক্তিক না রাজনৈতিক সে বিষয় একটি যৌথ বা আন্তর্জাতিক সমীক্ষা হওয়া দরকার।তথ্যও তত্ব ছাড়া এ জাতীয় বিষয়ে কথা বলা মোটেই যুক্তিসংগত নয়। যদিও চীনের সহযোগিতা বাংলাদেশে তিস্তা পানি সংরক্ষণের জন্য বাংলাদেশ অংশে পানি সংরক্ষণগার গড়ে তোলার বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপ নিতে অগ্রসর হচ্ছে।

সুতরাং  জল ও স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের  সমসা বিদ্যমান। সীমন্ত চোরাচালান সমস্যা ও হত্যা বিপদজনক পর্যায়ে রয়েছে। এ মুহুর্তে  বাংলাদেশে ভারতের প্রচুর বৈধ ও অবৈধ নাগরিক গার্মেন্টস, সেবাখাত সহ বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছে। এক পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে চার বিলিয়ন মার্কিন ডলার বৈধ ও অবৈধ পথে ভারতে চলে যাচ্ছে, পরিণামে বাংলাদেশ প্রচুর পরিমান  ট্যাক্স থেকে ববঞ্চিত হচ্ছে।

ভারতের সংবিধানের লিপিবদ্ধ ধর্ম নিরপেক্ষতাকে দলিল- মথিত করে তথাকথিত হিন্দু জাতীয়তাবাদকে চাংঙা করতে যেয়ে প্রকারন্তরে বহুবজাতির ভারতকে মহা সংকটে ফেলে  দিয়েছে। একইভাবে কাশ্মীর প্রশ্নে ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা রাজনৈতিক বৃহত্তর ভুল কিনা ভবিষ্যৎ তা’ প্রমাণ করবে।

বাংলাদেশ সম্পর্ক এক ধরণের শংকা বিরাজমান ভারতীয় নেতাদের মন- মানসিকতায় ও চিন্তা চেতনায়। আমার সাংবাদিকতার সুবাদে ভারতের ছয়জন জাতীয় নেতার সাক্ষাৎকার  নেয়া সুযোোগ হয়েছিলা।উল্লেখয়োগ্য হলো মিসেস ইন্দিরা গান্ধী, মোরারজী দেশাই, চরন সিং, জগজীবম রাম ওজ্যেতি বসু।বাংলাদেশ সম্পর্কে তাদের ভাবনা ও দৃষ্টিভঙ্গি জানার ও বুঝার চেষ্টা করছি। একটি বিষয় অদ্ভুত মিল তা’ হলো বাংলাদেশের জনগণকে তারা বিশ্বাস  করতে পারছেন না। ১৫ আগসট ১৯৭৫ থেকে ২ ফেব্রুয়ারী  ১৯৯৬ সাল সময়টাকে তারা ভারত- বাংলাদেশ সম্পর্কের কালোঅধ্যায় মনে করে।

সাবেক প্রধামন্ত্রী সিংয়ের ভাষায় ঃ ভবিষ্যতে বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার ইসারায়েল। ব্যাখ্যা দিয়ে বললেন যে বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, ধর্ম  ও রাজনীতির রসায়নটা সরল রেখায় নয়, বরং এক জটিল ধারায় অবস্থান করছে। জনগন রাজনীতিপ্রিয়, আবেগী ও প্রতিবাদপ্রবণ মেধা, সৃজনশীল, ভিশনারাী ও অভীষ্টলক্ষ্যে অর্জনে দৃঢ়প্রত্যয়ী ও মরীয়া।বিজেপি সরকার বাংলাদেশ  সম্পর্কে  নেতিবাচক ধারনা পোষন করে এবং  নেতাদের কথাবার্তা  ও বক্তৃতা সরাসরি বাংলাদেশ ও জনগনকে তুচ্ছতাচ্ছিল্য  মনে করার চিত্রটিি ফুটে উঠে। নাগরিকত্ব আাইন ও রেজিস্ট্রেইশন বিষয়টি সরাসরি বাংলাদেশীদের  চপোটাঘসত করারই সামিল। অমিত শাহের মিথ্যাচারের জবাবেে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোনেম বলেছেন যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমন পর্যায়ে নামেনি যে ভারত যেতে হবে বসবাসের জন্য। বিজেপি নেতাদের অহংকার, দম্ভ তাদরকে পতনের দিকেই নিয়ে যাচ্ছে।

 (ঘ)

তবে সব কিছু পিছনে ফেলে যে বিষয়টি বর্তমান ভারত- বাংলাদেশ সম্পর্ককে ভিন্নতর মাত্রায় নিয়ে গিয়েছে তা  হলো রাজনৈতিক সমর্থন ও সহযোগিতা। ২০১৪ সালে ভারতের রাজনীতি ও সরকার  পরিচালনায় ঐতিহাসিক পরিবর্তন ঘটে। ধর্ম নিরপেক্ষতার আদর্শে বিশ্বাসী ভারতীয় জাতীয়কংগ্রেস জোট সরকারের পতন ঘটে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতাপার্টির নিকট বিপুল ভোটের ব্যবধানে। কংগ্রেসের একক আসন ত্রিশে নেমে আসে যা লোকসভায় বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাওয়ারও নীচে। আওয়ামী লীগের সাথে কংগ্রেসের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর রচিত। বিশেষত মুক্তিযুদ্ধের সময় কংগ্রেসে নেত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সমর্থন ও সহযোগিতা আওয়ামী  লীগকে কৃতজ্ঞতার বন্ধনে জড়িয়ে রেখেছিলো। সোনিয়া গান্ধী ও মনমোহন সিং সরকারও আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রতি যথেষ্ট আন্তরিক ও সমবেদনশীল ছিলেন।অতএব, রাজনীতির সরল মেরুকরনে বাংলাদেশের আওয়ামী বিরেোধীরা আনন্দিত হয়েছিলেন এটা ভেবে যে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তবে তাদের জয় একেবারে নিশ্চিত এবং মোদী সরকার কংগ্রেস প্রেমিক আওয়ামী লীগকে আর সমর্থন দিবে না।

কিন্ত বিধিবাম। আাওয়ামী লীগের সাথে মোদী সরকারের সম্পর্ক ও সংযোগ  অনন্যমাতরায় প্রতিষ্ঠিত হলো। শুধু তাই নয়, লৌহমানবের ন্যায় মোদী সরকার আওয়ামী লীগের পাশে দাঁড়িয়ে গেলো।রাজনৈতিক মহলে বিভিন্ন ব্যাখ্যা, বিশ্লেষণ  ও সমীকরন শুরু হলো। এদের মধ্যে গুরুত্বসহকারে উপস্থাপিত হলোঃ

  • ভারত বিএনপি ও এর জোটকে আস্থায় নিতে পারছে না।  তাদের প্রকাশ্য পাকিস্তান সংযোগ ও প্রীতির কারণে* বিজেপি যেহেতু মৌলবাদী শক্তি সেহেতু বাংলাদেশে মৌলবাদ ও মৈালবাদের সমর্থনে কোনো রাজনৈতিক দলের সাথে মিত্রতা করবে না; এবং * সর্ব মহলে প্রচলিত ধারণা ও বিশ্বাস যে ভারতীয় গোয়েন্দা  সংস্থার  “র” (RAW, Research and Analysis Wing)  যা সরাসরি ভারতের প্রধানমন্ত্রীর দফতরের আওতায় কর্মকান্ড করে থাকে, মোদী সরকারকে আওয়ামী  লীগের দিকে ঝুকে পরতে পরামর্শ ও প্রভাবিত করেছে।আর এভাবেই  রাজনীতি ও কুটনীতির দাবা খেলায় কংগ্রেস ঘেষা আওয়ামী লীগ রাতারাতি বনে গেলো বিজেপি প্রেমিক আাওয়ামী লীগ। পরিণতিতে, আওয়ামী লীগ সিদ্ধহস্তে দমন করলো হেফাজত সহ নানামুখী আন্দোলন, সন্ত্রাস জ্বালাও পোড়াও বিশৃঙ্খল  কর্মকান্ড।এমনকি সুপ্রিম কোর্ট কতৃক নিরপেক্ষ ও তত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার পর হাসিনা- খালেদা সংলাপও ব্যর্থ হলো হাসিনার অনেক ছাড় দেওয়ার পরও। ফলাফল হলো বিএনপিসহ বিরোধী দলগুলোর অংশগ্রহণ  ছাড়া নির্বাচন। শুরুতেই ১৫৩ জন বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হয়ে গেল এবং  আরো কতো কি। জাতীয় পাটি ও এরশাদকে মঞ্জুর হত্যা মামলার ফাসির রায় সহ নানা ভয়- ভীতিবম ও প্রলোভনের প্রভাবে নির্বাচনে আনা এবং বিরোধী দল বানানো  সবই এক দাবার ছকের রাজনৈতিক মহানাটক মাত্র।ভারত- বাংলাদেশ বহুমুখী ও বিচিত্রতর সম্পর্কের কারণে   বাংলাদেশের জন্য কয়েকটি মন্ত্রীর পদ বেশ গুরুত্ব বহন করে। এগুলো হলো পররাষ্ট্র, বানিজ্য,  স্বরাষ্ট্র,  পানি সম্পদ, যোগাযোগ মন্ত্রনালয়।

 (ঙ)

চীন- বাংলাদেশ সম্পর্ক  ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর নতুন ইতিবাচক রূপ নেয়।  য়ার কারিগর ছিলেন জিয়াউর রহমান এবং  এ ধারার সবচেয়ে বড় বেনিফিশিয়ারী হলো শেখ হাসিনা সরকার। বাস্তব সত্য হলো শেখ হাসিনার ভূ-রাজনৈতিক উপলব্ধিবোধ থেকেই চীনের সাথে সম্পর্ক  প্রতিষ্ঠা ও উন্নয়নে দৃঢ় ও আগ্রহী  ছিলেন। তাই ১৯৯৪ সালে  নভেম্বরে ততকালীন বিরোধী দলের নেতা হিসেবে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করেন এবং আওয়ামী লীগের সাথে সম্পর্কের ভীত রচনা করেন অতীতের তিক্ততা ও মুক্তিযুদ্ধের বিরোধিতার  অধ্যায়কে পাশ কাটিয়ে। ঢাকা জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে অপেক্ষমান সাংবাদিকদের  তিনি তার চীন সফরের অনুভুতি ও অভিজ্ঞতার কথা বলতে গিয়ে উল্লেখ করেনঃ

“চীন একটি মহানজাতি ও বড় রাষ্ট্র।  এশিয়াতে চীন  বড়  ধরনের  ভূমিকা রাখতে পারে।” ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশ-চীন সম্পর্ক  জোরদার হওয়া শুরু করে। ২০১৪ সালে চীনের প্রেসিডেন্ট সী চীন পিং, প্রধাণমন্ত্রী ও অন্যান্য শীর্ষ  নেতারা বাংলাদেশ সফর করেন ও উন্নয়ন সহ বহুমুখী মেগাপ্রকল্পে বিনিয়োগের ঝড় বইয়ে দেন। বর্তমানে চীন বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। শুধু তাই নয়, রাজনৈতিকভাবেও এর সম্পৃক্ততা দৃশ্যমান। ২০১৯ সালের নির্বাচনের পর চীন বাংলাদেলকে অকুন্ঠ সমর্থন  জানিয়ে এক বিবৃতিতে বলেঃ ” পশ্চিমা বিশ্বের রাজনীতি বাংলাদেশে অকেজো বলে প্রমাণিত হয়েছে যা প্রকারন্তরে হাসিনা সরকারকেই সমর্থন  করার সামিল।

বিশেষত ভারত- বাংলাদেশ সম্পর্ক চরম বাস্তবতার আলোকে ভারত- চীন সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না। একইভাবে ঐতিহাসিক কারণেই  বাংলাদেশ- পাকিস্তান সম্পর্ক শীতল পর্যায়ে রয়েছে।এরপরেও  সাম্প্রতিককালে ভারত- চীন সম্পর্ক যখন যুদ্ধের পর্যায়ে ধাবিত হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্টভাবে ঘোষনা  দিলেনঃ “চীন- ভারত  অবনতিশীল সম্পর্ক যদি যুদ্ধে রূপান্তরিত   হয় তবে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে”। অর্থাৎ  ভারত- বাংলাদেশ  সম্পর্ক দুই  দেশের ঘোষিত নীতিমালার  নিরীখে রাজনৈতিক-কুটনৈতিক  মহলে একটি “রোল মডেল” হিসেবে বিবেচিত হচ্ছিল দীর্ঘদিন থেকে। বাংলাদেশের এ নতুন অবস্থান মূলতঃ চীনেরই পক্ষে যায় বলে অনেকে মনে করেন।

( চ ও সমাপ্ত)

বাংলাদেশের পররাষ্ট্রনীতি মুলতঃ  ভারত ও চীনকে ঘিরে ঘুরপাক খাচ্ছে। আমেরিকা ও ইউরোপ আগের অবস্থানে নেই। জাপানের  অর্থবহ গুরুত্ব থাকলেও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থা খুব দৃশ্যমান নয়। অতএব, সংগতকারনেই  দীর্ঘদিনের দুই বৈরী রাষ্ট্র চীন- ভারত সম্পর্ক বাংলাদেশের  জন্য  বিশেষ গুরুত্ব বহন করে এবং  কুটনৈতিকমহলে প্রবাদ আাছে যে “ভারত ও চীনের সাথে সম্পর্কের বাস্তবভিত্তিক ভারসাম্য রক্ষা করে চলাই হলো বাংলাদেশের পররাষ্ট্রনীতির প্রধাণ চ্যালেঞ্জ “।

বিশেষত ভারত- বাংলাদেশ সম্পর্ক চরম বাস্তবতার আলোকে ভারত- চীন সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাবে না। একই ভাবে ঐতিহাসিক কারণেই  বাংলাদেশ- পাকিস্তান সম্পর্ক শীতল পর্যায়ে রয়েছে।এরপরেও  সাম্প্রতিক কালে ভারত- চীন সম্পর্ক যখন যুদ্ধের পর্যায়ে ধাবিত হলো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  সুস্পষ্টভাবে ঘোষনা  দিলেনঃ

চীন- ভারত  অবনতিশীল সম্পর্ক যদি যুদ্ধে রূপান্তরিত হয় তবে বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে থাকবে। অর্থাৎ  ভারত- বাংলাদেশ  সম্পর্ক দুই  দেশের ঘোষিত নীতিমালার  নিরীখে রাজনৈতিক-কুটনৈতিক  মহলে একটি “রোল মডেল” হিসেবে বিবেচিত হচ্ছিল দীর্ঘ দিন থেকে।বাংলাদেশের এ নতুন অবস্থান মূলতঃ চীনেরই পক্ষে যায় বলে অনেকে মনে করেন। আগামীতে যুক্তরাষ্ট্র- ভারত সম্পর্ক কোন দিকেে মােড় নেয় তার উপরও  চীন-ভারত ও বাংলাদেশের ভবিষ্যৎ। অনেকটা নির্ভর করছে। চীনকে ঘিরে ফেলার জন্য  মার্কিন নেতৃতাধীন  চার জাতির “কোয়াড” এবং এশিয়া প্যাসিফিক জোট কতটুকু কার্যকর হতে পারবে এবং  চীন- রাশিয়া- তুরস্ক- ইরান- পাকিস্তান কিভাবে খেলবে এটার ওপরই নির্ভর  করছে সার্বিক ভূ ও আন্তর্জাতিক  রাজনীতি, বানিজ্য ও অর্থনীতি।

মায়ানমারের সাথে রোহিঙ্গা নিয়ে বাংলাদেশের  যে সমস্যা সৃষ্টি হয়েছে তাও যে রাতারাতি সমাধান হবে তেমন কোন লক্ষন দেখা যাচ্ছে না। আন্তর্জাতিকভাবেই যতো সমর্থন  ও বহুমুখী  তৎপরতা দৃশ্যমান হোক না কেন, বিষয়টা সুদুরপরাহত বলেই মনে হয়। কারণ, চীন- মায়ানমার, ভারত- মায়ানমার ও রাশিয়া- মায়ানমার সম্পর্ক ইতিবাচক বিধায় এখানে চীনের একক ভুমিকাও এক ধরনের রাজনৈতিক, কুটনৈতিক চাল বলে বিবেচিত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।  [ বিঃ দ্রঃ আমি কোন রেফারেন্স ও ফুটনোট যুক্ত করিনি। কারন তা’ পাঠকের বিরক্তি ঘটাতে পারে। তবে বই আকারে একত্রে পঞ্চাশটি পর্ব ছাপানোর সময় প্রয়োজন অনুযায়ী তা’ যথাযথ ব্যবহার হব।]

ডক্টর সিনহা এম এ সাঈদ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.