শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ কথোপকথনে আগামীকালের অতিথি ডাক্তার জাফরুল্লা চৌধুরী

বাংলাদেশ, বর্তমান বাংলাদেশে নোবেল করোনার দ্বিতীয় ঢেউ, কঠোর লকডাউন, করোনাকালিন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সরকারের ব্যবস্থাপনা, চলমান রাজনীতি, ভবিষ্যতের করণীয় এবং পঞ্চাশ বছরের বাংলাদেশ আলোচনা ও বিশ্লেষণে এবার শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ কথোপকথনে একক অতিথি হয়ে অনুষ্ঠানটি আলোকিত করবেন  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লা চৌধুরী।

চতুষ্কোণ কথোপকথনটি ০৯/০৫/২১ তারিখ রোজ রবিবার ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ : ০০ টায় শুরু হবে। চতুষ্কোণ কথোপকথনটি সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার চ্যানেল এবং বুলবুল তালুকদারের ফেইসবুক থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.