শুদ্ধস্বর ডটকম চতুষ্কোণে আজকের অতিথি

বাংলাদেশ, বর্তমান বাংলাদেশে নোবেল করোনার দ্বিতীয় ঢেউ, কঠোর লকডাউন, করোনাকালিন রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সরকারের ব্যবস্থাপনা, চলমান রাজনীতি, ভবিষ্যতের করণীয় এবং বাংলাদেশের রাজনৈতিক দল নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও বিশ্লেষণে এবার শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ কথোপকথনে অতিথি হয়ে অনুষ্ঠানটি আলোকিত করবেন, নাগরিক ঐক্যের আহ্বায়ক- মাহামুদুর রহমান মান্না এবং হাবিব বাবুল- প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম।

 

চতুষ্কোণ কথোপকথনটি ৩১/০৫/২১ তারিখ আজ সোমবার ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ : ০০ টায় শুরু হবে। চতুষ্কোণ অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

 

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, হাবিব বাবুল ফেইসবুক আইডি এবং বুলবুল তালুকদারের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

 

অনুষ্ঠানটি দেখার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.