লালমনিরহাটে চুলার আগুনে দগ্ধ নারীর মৃত্যু

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল।

নিহত শাহিনা বেগম (৩৫) আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কুমরিরহাট এলাকার আবু জাহিদ কমলের স্ত্রী এবং হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গড্ডিমারী গ্রামের আবু সাঈদের মেয়ে।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, রাতে গ্যাসের চুলায় রান্না করছিলেন শাহিনা। এসময় অসাবধানতাবসত তার কাপড়ে আগুন লেগে যায়।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.