রক্তে জমাট বাঁধার কারণ উদঘাটনের দাবি জার্মান বিজ্ঞানীদের

করোনা ভাইরাসের টিকা নেয়ার পর রিবল পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে রক্ত জমাট বাঁধার রহস্য উদঘাটনের দাবি করেছেন জার্মান বিজ্ঞানীরা। তারা বলেছেন, শরীরে টিকা দেয়ার ফলে রোগ প্রতিরোধের জন্য যে সাধারণ ঠাণ্ডার ভাইরাস বা এডেনোভাইরাস ভেক্টর প্রবেশ করানো হয়, তার জন্যই রক্ত জমাট বাঁধে। এই সমস্যা সমাধান করা সম্ভব বলে তাদের দাবি। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, এখন পর্যন্ত জনসন অ্যান্ড জনসন (জেঅ্যান্ডজে) এবং অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার দুটি টিকায় এমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। যেসব নারীর বয়স ৫০ বছরের নিচে তাদের ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার বিষয়টি গুরুত্বর। এস্ট্রাজেনেকার টিকা নিয়ে বৃটেনে রক্ত জমাট বেঁধেছে ৩০৯ জনের। মারা গেছেন ৫৬ জন।

এ ঘটনা ঘটেছে ইউরোপে ১৪২ জনের ক্ষেত্রে। বুধবার পর্যন্ত জেঅ্যান্ডজের টিকার সঙ্গে এমন রক্ত জমাট বাঁধার ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটেছে ২৮টি। এরই মধ্যে ইলি পিকক নামে ১৮ বছর বয়সী নার্সিংয়ের শিক্ষার্থীর রক্ত জমাট বাঁধে টিকা নেয়ার পর। তিনি অস্ট্রেলিয়ার অন্যদের সঙ্গে সঙ্গে সতর্ক করেন টিকা নেয়ার আগে এর পার্শ্বপ্রতিক্রিয়া পরীক্ষা করতে। ছাপার অক্ষারে আসার আগেই বুধবার ফ্রাঙ্কফুর্টের গোথে ইউনিভার্সিটি এবং হেমহোলটজের উলম ইউনিভার্সিটির গবেষকরা বলেছেন, রক্ত জমাট বাঁধার এই সমস্যাটা লুকিয়ে আছে এডেনোভাইরাস ভেক্টরের মধ্যে। ডাটায় দেখা গেছে, যেসব মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তাদের মধ্যে বেশি দেখা যাচ্ছে রক্ত জমাট বাঁধার সমস্যা। বিজ্ঞানীরা বলেছেন, করোনা ভাইরাসের যে টিকা দেয়া হয়, তা একটি কোষের ভিতরকার বিভিন্ন তরল উপাদানের সঙ্গে মেশার চেয়ে কোষের নিউক্লিয়াসে পৌঁছে যায়। এরপর নিউক্লিয়াসকে ভেঙে ফেলে। এর ফলে সেখানে রূপান্তর ঘটে। সৃষ্ট রূপান্তর শরীরে প্রবেশ করে।  তা থেকে রক্তে জমাট বাঁধে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.