মোদিকে শেখ হাসিনার চিঠি

মোদিকে শেখ হাসিনার চিঠি

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারতের ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিঠিতে প্রধানমন্ত্রী বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনরায় ব্যক্ত করেছেন বলে আজ সোমবার সকালে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আরও বলা হয়, বাংলাদেশ ও ভারতের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা।

এদিকে করোনায় আক্রান্ত ও মৃতের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়াল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লাখ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৩ হাজার ৭৪৮ জন।

করোনার নজিরবিহীন সংক্রমণে ভারতের চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়েছে। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গেছেন। ইতিমধ্যে জরুরি চিকিৎসা সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় দেশটির প্রতি সমর্মিতা জ্ঞাপন করে পাশে থাকার এ আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.