‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন, পেলেন ‘স্মার্টফোন’

এক ব্যক্তি আমাজনে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। কিন্তু তাকে দেওয়া হয় স্মার্টফোন। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ে। গতকাল শনিবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

‘মাউথওয়াশ’ অর্ডার করে ‘স্মার্টফোন’ পাওয়া লোকেশ দাগা নামে ওই ব্যক্তি মুম্বাইভিত্তিক একটি ট্রাভেল লাগেজ কোম্পানির সহপ্রতিষ্ঠাতা।

লোকেশ জানান, যে প্যাকেটটি এসেছে, তার ওপরে তার নাম লেখা রয়েছে। কিন্তু প্যাকেটের ভেতরে থাকা জিনিস তার নয়। তিনি আমাজন ইন্ডিয়াতে ‘মাউথওয়াশ’ অর্ডার করেছিলেন। তার বদলে তাকে স্মার্টফোন দেওয়া হয়েছে।

লোকেশ বলেন, আমাজন ভুল করে তাকে ‘রেডমি নোট ১০’ দিয়েছে। প্রকৃত মালিকের কাছে স্মার্টফোনটি দিতে তিনি ই–মেইল করে বিষয়টি আমাজনকে জানিয়েছেন।

তবে কোম্পানির রিটার্ন পলিসির কারণে পণ্যটি ফেরত দিতে পারেননি লোকেশ। কারণ, ‘মাউথওয়াশ’ ভোগ্যপণ্য। ভোগ্যপণ্য ফেরত নেয় না আমাজন।

লোকেশ এ নিয়ে টুইট করেছেন। তার টুইট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। লোকেশের টুইটের প্রতিক্রিয়ায় অন্যরা মজার মজার সব মন্তব্য করেছেন।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.