মমতাকে শেখ হাসিনার অভিনন্দন

টানা তৃতীয়বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৬ মে) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সারওয়ার সরকার জীবন এ তথ্য জানিয়েছেন।

সারওয়ার সরকার জীবন জানান, বৃহস্পতিবার এক বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পশ্চিমবঙ্গ রাজ্যের টানা তিনবারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.