বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাজধানীর বেশ কিছু এলাকায় আগামীকাল বৃহস্পতিবার এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন স্থানান্তরের কাজের জন্য কয়েক ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (২৬ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং হতে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। যে কারণে

বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় গ্যাস থাকবে না সেগুলো হলো— তেজগাঁও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, তেজকুনিপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান এলাকা, দিলু রোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকা। পাশাপাশি একই কারণে আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.