বিয়ে করছেন সৌভিক আহমেদ

বিয়ে করছেন সৌভিক আহমেদ

নতুন জীবনে পা রাখতে চলেছেন দেশের জনপ্রিয় ইউটিউবার সৌভিক আহমেদ। রোববার (৩০ মে) হবু স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে বিয়ের বিষয়টি জানান তিনি।

ছবির ক্যাপশনে হবু স্ত্রীকে পরিচয় করিয়ে দেন সৌভিক। মেয়েটির নাম শিয়ানা শাবা। তার সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন এই ইউটিউবার।

সৌভিক লিখেন, ‘ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ। শিয়ানা সাবার সঙ্গে পরিচিত হয়ে নিন। তার সঙ্গে জীবনের মতো বাঁধা পড়তে চলেছি। যারা ইতোমধ্যে বিষয়টি শুনেছেন, তারা ঠিক শুনেছেন।’

সৌভিকের হবু স্ত্রী শিয়ানা শাবা ঢাকার বাসিন্দা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন।

সৌভিক তার খুশির সংবাদটি প্রকাশের পর থেকেই তাদেরকে নেটাগরিকরা অভিনন্দন জানাতে শুরু করেছেন। সে তালিকায় রয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির, তামিম মৃধা, অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও গায়িকা এলিটা করিমসহ অনেকেই।

প্রসঙ্গত, ইউটিউবের মাধ্যমে উঠে আসা সৌভিক নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে তরুণ দর্শকদের মনে আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন। নিজেকে আলাদাভাবে চেনাতে শুরু করেছিলেন নিজ চ্যানেল ‘গান ফ্রেন্ডস’। যেটি বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। সবকিছু ছাপিয়ে নিজেকে ইউটিউবার হিসেবেই ব্যস্ত রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সৌভিক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.