রাজধানীর মোহাম্মাদপুরে নিম্ন আয়ের মানেুষের মাঝে মাস্ক বিতরণ করেছে লোটীম শিশু ও নারী কল্যাণ সংস্থা নামের এক বেসকারী সংগঠন। শুক্রবার রাজধানীর মোহাম্মাদপুরের বিভিন্ন স্থানে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা শুরু করে সংগঠনটি।
এসময় মাস্ক বিতরণ করেছে লোটীম শিশু ও নারী কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী আশা ফালিহা মার্টিনা বলেন, নিম্ন আয়ের মানুষদের সুরক্ষায় বিগত ৭ দিন ধরে আমাদের সংস্থার উদ্যেগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে।
তিনি বলেন, আমি মনে করি করোনা থেকে বাঁচতে মাস্ক প্রথম প্রতিষেধক হিসেবে কাজ করে। এজন্য মাস্ক বিতরণের পাশপিাশি তাদেরকে তাদের সচেতন করার চেষ্টা করছি। আমাদের এ প্রচেষ্টায় কিছুটা হলেও করোনা সংক্রমণরোধ করা সম্ভব হবে।
এমময় শিশু ও নারী কল্যাণের প্রধান নির্বাহী আশা ফালিহা মার্টিনা ও আব্দুস সালিহাসহ সংস্থাটির অন্যান্য কমকর্তারা উপস্থিত ছিলেন।

